ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বইমেলায় ‍সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে, ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরিধান করতে হবে। বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের টিকার সনদ না থাকলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ডিএমপি কমিশনার। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।


ডিএমপি কমিশনার বলেন, বইমেলার প্রবেশপথে তামপাত্রা মাপার ব্যবস্থা থাকবে, মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। স্টলের কর্মীরা টিকা দিয়েছেন মর্মে কার্ড রাখতে হবে, অন্যথায় তাদের দোকান থেকে জরিমানা করা হবে এবং মেলায় থাকতে দেওয়া হবে না। বইমেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার কেন্দ্রিক ও শাহবাগ-নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


তিনি বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে তল্লাশি দল থাকবে, সন্দেহজন কিছু দেখলে তারা তল্লাশি করবেন। মূল মেলা প্রাঙ্গনে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া, কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑